শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

বঙ্গজ লিমিটেডের তৃত্বীয় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৭১২ সময় দেখুন
বঙ্গজ লিমিটেডের তৃত্বীয় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


শেয়ার বাজার


শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড এ্যালাইড) খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড গত ৩১শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩১ মে ২০২১ ইং তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সূত্র: ডিএসই।

সূত্র মতে, ৩য় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৮ পয়স। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত ৩য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ২১ টাকা ৪০ পয়সা, যা গত বছর ৩০ জুন, ২০২০ তারিখে ছিল ২১ টাকা ২৯ পয়সা। এছাড়াও ৩য় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ৮৬ পয়সা।

৩১ জুন, ২০২০ সমাপ্ত  হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। এদিকে ৩১ জুন ২০১৯ সমাপ্ত  হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭ কোটি ৬০ লক্ষ টাকা। কোম্পানিটির সঞ্চিত মূলধন ৮ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা।

কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৩০.৯৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ০.১ শতাংশ এবং বাকী ৬৩.০১ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ১ শত ১৬ টাকা ৯ পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গত এক বছরের শেয়ার লেনদেন এর সর্বোচ্চ মূল্য ছিল ১৭৪ টাকা এবং সর্বনিম্ন ছিল ১ শত ১৬ টাকা ৯ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর