বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১১১ সময় দেখুন
বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: খরচ কমাতে বছরের শুরুতেই ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যামাজ। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জাসি এ তথ্য জানিয়েছেন।

কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জাসি জানিয়েছেন, যাদের চাকরিচ্যুত করা হবে, তাদের ১৮ জানুয়ারির মধ্যে জানিয়ে দেওয়া হবে।

অ্যামাজনের স্টোর অপারেশন এবং পিপলস, এক্সপেরিয়েন্স ও টেকনোলজি দল থেকে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে বলে জানিয়েছন তিনি।

অ্যান্ডি জাসি বলেন, যারা চাকরি হারাবেন তাদের সহায়তা করতে পৃথক পেমেন্ট, ট্রানজিশনাল হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট এবং এক্সটারনাল জব প্লেসমেন্ট সহায়তা দেওয়া হবে। অতীতে অনিশ্চিত ও কঠিন অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠেছে অ্যামাজন এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।

বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে অ্যামাজনের প্রায় তিন লাখ কর্মী রয়েছে। যে পরিমাণ কর্মী ছাঁটাই করা হবে, তা কোম্পানিটির কর্মীদের প্রায় ৬ শতাংশ।

গত বছরই অ্যামাজন জানিয়েছিল তারা কর্মী কমিয়ে আনবে। এখন সেই ঘোষণাই দেওয়া হলো কোম্পানির পক্ষ থেকে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষজন কেনাকাটা কমিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ব্যয় কমাতে বড় ধরনের ছাঁটাই করছে অ্যামাজন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর