বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র’


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারি আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। বাণিজ্য, জলবায়ু সহযোগিতা ও নিরাপত্তা ক্ষেত্রসহ অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে সম্পর্ক ও অংশীদারি গভীর করার দিকে আগ্রহ দেশটির।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাস দমন প্রচেষ্টা ও মার্কিন জাতীয় স্বার্থে ইতিবাচকভাবে অবদান রেখেছে এই নীতি। এই বিষয়ে বর্তমান সরকারের অর্জনকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?’

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আপনি আমাকে আগে বলতে শুনেছেন, যে গত বছর আমরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি। অবশ্যই এটি এমন একটি দেশ যার সঙ্গে আমরা সম্পর্ক ও সহযোগিতা চালিয়ে যাব। আমাদের সম্পর্ক এবং অংশীদারিকে আরও গভীর করব। কারণ বাণিজ্য, জলবায়ু সহযোগিতা, নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা এবং অন্যান্য যেখানে সম্ভাবনা রয়েছে সেখানে সম্পর্ক ও অংশীদারি অব্যাহত রয়েছে।’

অপর একটি প্রশ্নে প্রশ্নকর্তা বিরোধীদলের দাবি বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি নিশ্চিত যে, আমি গতকাল বা তার আগের দিন বা তার আগের দিন এই প্রশ্নের উত্তর দিয়েছি।’

তখন প্রশ্নকর্তা আবার বলেন, ‘আমরা প্রতিবারই উত্তর পাচ্ছি, আপনারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান।’ বেদান্ত প্যাটেল বলেন, ‘এটি চলমান রয়েছে।’

প্রশ্নকর্তা তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটি আবার উত্থাপন করে বলেন, ‘অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করেন কি না— হ্যাঁ বা না।’

উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ‘আপনি আমাদের বলতে শুনেছেন, আমরা কোনো দেশে কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করি না। যেখানে নির্বাচন চলছে সেখানে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ এবং ন্যায্য উপায়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক— যা সেই দেশের জনগণের ইচ্ছাকে সম্মান করে।’

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর