রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বাইডেনের আদেশে গাঁজা রাখার দোষ মাফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৪৬ সময় দেখুন
বাইডেনের আদেশে গাঁজা রাখার দোষ মাফ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গাঁজা বৈধকরণে গুরুত্বপূর্ণ একটি ধাপ এগুলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে ‘ব্যক্তিগত ব্যবহারের জন্য’ গাঁজা রাখার দায়ে ফেডারেল মামলায় দোষী সাব্যস্তদের ক্ষমা করে দিয়েছেন তিনি। সাধারণ ক্ষমাপ্রাপ্তরা আর কোনো আইনি বাধার সম্মুখীন হবেন না। খবর বিবিসির।

বৃহস্পতিবার জো বাইডেন তার ক্ষমতাবলে গাঁজা রাখার দায়ে ফেডারেল মামলাগুলো বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে বাইডেন বলেন, “ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা রাখার দায়ে দোষী সাব্যস্তদের রেকর্ড পরিষ্কার হয়ে যাওয়ার ফলে তাদের কর্মসংস্থান, আবাসন এবং শিক্ষার সুযোগ পেতে অপ্রয়োজনীয় বাধাগুলো দূর হবে।”

বাইডেন রাজ্য পর্যায়ে দোষী সাব্যস্তদের ক্ষমা করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের আহ্বান জানান।

ডেমোক্রেটিক নেতা জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতিতে অন্যতম ছিল হোয়াইট হাউজে গেলে যুক্তরাষ্ট্রে গাঁজা বৈধ করবেন তিনি। যদিও গত বছর ওভাল অফিসে যাওয়ার পর এ পর্যন্ত গাঁজা বিষয়ে নীরব ছিলেন তিনি। তবে বৃহস্পতিবার হোয়াইট হাউজের তরফ থেকে এ ব্যাপারে বড় ঘোষণা আসলো।

বিবৃতিতে বাইডেন বলেন, “নির্বাচনী প্রচারের সময় আমি যেমনটা বলেছিলাম, শুধুমাত্র গাঁজা ব্যবহার বা রাখার জন্য কাউকে জেলে পাঠানো উচিত নয়।” তিনি বলেন, “গাঁজা রাখার অভিযোগে কারাগারে পাঠানোর ফলে অনেক জীবন নষ্ট হয়েছে।”

বাইডেন বলেন, “আমরা গাঁজাকে হেরোইনের সমান স্তরে রেখেছি এবং ফেন্টানাইলের চেয়েও মারাত্মক মনে করছি— এটি কোনো কাজের কথা নয়।”

বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, নতুন এই নির্বাহী আদেশের ফলে প্রায় সাড়ে ৬ হাজার ফেডারেল মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি ক্ষমার আওতায় আসবেন। এছাড়া ওয়াশিংটন ডিসিতে আরও কয়েক হাজার দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি এ আদেশের সুফল পাবেন।

উল্লেখ্য যে, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ১৯টি রাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে বিনোদনমূলক গাঁজা বৈধ। ৩৮টি রাজ্য এবং তিনটি মার্কিন অঞ্চলে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহার বৈধ। তবে ফেডারেল পর্যায়ে গাঁজা পুরোপুরি অবৈধ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর