বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বার্সেলোনায় দাবদাহ সতকর্তা, বিতরণ করা হচ্ছে পানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
বার্সেলোনায় দাবদাহ সতকর্তা, বিতরণ করা হচ্ছে পানি


আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের বার্সেলোনায় রেকর্ড পরিমাণ তাপমাত্র বেড়ে যাওয়ায় দাবদাহ সতকর্তা জারি করা হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় গৃহহীন লোকদের পানি এবং ক্যাপ বিতারণ করছে বার্সেলোনা কাউন্সিল। খবর দ্য গার্ডিয়ান।

গতকাল বুধবার (২৩ আগস্ট) মধ্যরাতে শহরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন দুপুরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সর্বশেষ ২০১০ সালে শহরটির তাপমাত্রা ৩৭ দশমকি ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। একইসঙ্গে বাতাসে আর্দ্রতা বেড়েছে ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে।

দাবদাহ থেকে কিভাবে রক্ষা পেতে হবে সে বিষয়ে ৩ হাজার ৬০০ দুর্বল ব্যক্তিকে বার্তা পাঠানো হয়েছে। একইসঙ্গে তাদের নিকটবর্তী ‘জলবায়ু আশ্রয়স্থল’, পানি ও শীতাতপ নিয়ন্ত্রিত স্থানগুলোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শহরের ৩ লাখ ১০ হাজার পাম গাছে পানি দেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে পাম গাছ পড়ে এক নারী নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত জুন থেকে স্পেনের তাপমাত্রা বেড়েই চলছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) তা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হয়। তবে সপ্তাহের শেষে দক্ষিণ-পূর্বাঞ্চল ছাড়া দেশটির তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর