রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পৌর বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে লতিফপুর এলাকার রিয়াজ উদ্দিন রাইচ মিল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সফল সাবেক মেয়র মজিবুর রহমানের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল আলম সরকার এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ দীর্ঘ জীবন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর