মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

বিচারকাজ আবারও ভার্চুয়ালি করতে হবে: প্রধান বিচারপতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৩২ সময় দেখুন
বিচারকাজ আবারও ভার্চুয়ালি করতে হবে: প্রধান বিচারপতি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বিচারকাজ আবারও ভার্চুয়ালি করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বিচারকাজ শুরু করে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্টের ১৩ বিচারপতি করোনায় আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সশরীরে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হবে।

এ ছাড়া অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন আইন কর্মকর্তা করোনা আক্রান্ত বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

সাবেক বিচারপতি টিএইচ খানের মৃত্যুতে আজ বসছে না…

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির কারাদণ্ড





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর