রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে


বিদায়ী সপ্তাহে (২১ জানুয়ারি–২৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সকল সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে। তবে গত সপ্তাহের তুলনায় বাজার মূলধন বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫৮৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৬৭ কোটি ৪১ লাখ টাকা বা ৫ দশমিক ৫১ শতাংশ।

তবে আগের সপ্তাহের তুলনায় গেলো সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৪০ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৬২২ টাকা বা ০ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি ০১ লাখ ০৪ হাজার ৮৩২ টাকায়।

অন্যদিকে, সূচকগুলোর মাঝে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫৭ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ২ দশমিক ১৭ পয়েন্ট ও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ১০ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে ৪০৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৪০টির শেয়ারদর ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৭৫টির, বিপরীতে ১৮২ কোম্পানির শেয়ারদর বেড়েছে।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom