বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বিদেশি ষড়যন্ত্র দেখছেন ইমরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৩২ সময় দেখুন
বিদেশি ষড়যন্ত্র দেখছেন ইমরান


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পার্লামেন্টে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব উঠছে সোমবার (২৮ মার্চ)। তার এক দিন আগে রাজধানীতে বিশাল সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সরকার পতনের টার্গেট নিয়ে বিদেশ থেকে অর্থ ঢালা হচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে অনাস্থা প্রস্তাব তোলা হচ্ছে।

রোববার (২৭ মার্চ) ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে ওই সমাবেশ করেন ইমরান।

ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে আসা ইমরান ২০১৮ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনই বড় সংকট মোকাবিলা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে, হেলিকপ্টারে সমাবেশস্থলে নামার পর দুই ঘণ্টার দীর্ঘ ভাষণে ইমরান তার সরকারের নানান অর্জন তুলে ধরেন। এরপর তুলোধুনো করেন বিরোধীদের। শেষে ষড়যন্ত্রের কথা তুলে তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে বৈদেশিক প্রভাবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণেই তার সরকারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

ইমরান বলেন, চক্রান্তের ব্যাপারে তিনি কয়েকমাস ধরেই জানেন। তাদেরকেও চেনেন যারা এই লোকগুলোকে একাট্টা করেছে (বিরোধীদলগুলো)। কিন্তু, সময় বদলেছে। এটা জুলফিকার আলি ভুট্টোর আমল না। এটা স্যোশাল মিডিয়ার যুগ। এখানে কোনো কিছুই চাপা থাকে না, বলেন তিনি।

ইমরান খান বলেন, বিদেশি অর্থের বিনিময়ে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে। লোকজনকে ব্যবহার করা হচ্ছে। কিছু লোক অর্থ ব্যবহার করছে। সরকারকে চাপে রাখতে কোন জায়গা থেকে এসব করা হচ্ছে, তা তিনি জানেন।

তিনি বলেন, কারও নির্দেশনা মানা হবে না। সবার সঙ্গেই বন্ধুত্ব রয়েছে। কিন্তু কারও কাছে নিজেদের সমর্পণ করা হবে না।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর