বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩৫


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অগ্নিকাণ্ডে জ্বালানি ডিপো বিস্ফোরিত হয়ে শিশুসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে-পডজি শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, পাচার করা জ্বালানির গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে গাড়ি, মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি জ্বালানি নেওয়ার জন্য এসেছিল।

এক বিবৃতিতে দেশটির প্রসিকিউটর আবদুবাকি আদম-বোঙ্গলে জানান, অগ্নিকাণ্ডে দোকান পুড়ে গেছে এবং প্রাথমিকভাবে একজন শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। আরও ১২ জনের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩৫
ছবি: এক্স হ্যান্ডেল’এ ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া।

প্রত্যক্ষদর্শীদের মতে, ‘সম্ভবত পেট্রোল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়েছিল।’

বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেন সিদু বলেছেন, পাচার করা জ্বালানির কারণে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে নিহতদের মৃতদেহগুলো ‘খারাপভাবে পুড়ে’ গেছে।

তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ার সঙ্গে বেনিনের সীমান্ত দিয়ে জ্বালানি চোরাচালান একটি সাধারণ ঘটনা। অবৈধ শোধনাগার, জ্বালানি মজুত এবং জ্বালানির পাইপলাইনগুলো সীমান্ত শহরগুলোতে ছড়িয়ে রয়েছে। যা থেকে নানা সময় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর