বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বেসিস নির্বাচনে রাসেল আহমেদের নেতৃত্বে “ওয়ান টিম” ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
বেসিস নির্বাচনে রাসেল আহমেদের নেতৃত্বে “ওয়ান টিম” ঘোষণা


আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নির্বাচনে রাসেল আহমেদ এর নেতৃত্বে “ওয়ান টিম” ঘোষণা করা হয়েছে। টিম ক্রিয়েটিভ এর রাসেল আহমেদ এর নেতৃত্বে এই প্যানেলে রয়েছেন দেশের প্রযুক্তিখাতের কয়েকজন শীর্ষ ও পরিচিত মুখ, তাদের মধ্যে চালডাল ডট কম এর সিওও জিয়া আশরাফ, গিগা টেক লিমিটেড এর সিইও সামিরা জুবেরি হিমিকা এবং পাঠাও এর সিইও ফাহিম আহমেদ অন্যতম।

সাধারণ বিভাগ –
১। রাসেল টি. আহমেদ, টিম ক্রিয়েটিভ
২। সামিরা জুবেরি হিমিকা, গিগা টেক লিমিটেড
৩। রেজওয়ানা খান, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড
৪। একেএম আহমেদুল ইসলাম বাবু, টেকনোগ্রাম লিমিটেড
৫। আবু দাউদ খান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড
৬। জিয়া আশরাফ, চালডাল লিমিটেড
৭। জামান খান, জামান আইটি
৮। সুজাদুর রহমান, মাইন্ডল্যাবজ
সহযোগী বিভাগ –
তানভীর হোসেন খান, ড্রিমার্জ ল্যাব লি
অধিভুক্ত বিভাগ –
ফাহিম আহমেদ, পাঠাও লিমিটেড

এদিকে, রাসেল টি আহমেদ এর নেতৃত্বে টিম ওয়ান ঘোষণার পরপরই বেসিস সদস্যরা এই প্যানেল জয়ী হবার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। বেশ কয়েকজন বেসিস মেম্বার জানিয়েছেন, টিম ওয়ানের সবাই বেসিস মেম্বারদের কাছে অত্যন্ত জনপ্রিয়, সদস্যদের অর্ধেকের বেশি এই প্যানেলের সমর্থক।

বেসিস নির্বাচন প্রসঙ্গে চালডালের সিওও জিয়া আশরাফ বলেন, দেশের সফটওয়্যার ও আইটি খাতকে এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই। আসুন আমরা সবাই দলে যোগ দিই এবং আমাদের প্রিয় বেসিসের উন্নতির জন্য একসাথে কাজ করি।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর