মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

বে লিজিং উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা রাইয়ান কবির কোম্পানিটির ১৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে (২.৫৫) টাকা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল (৫.৮৮) টাকা, ২০২২ সালে ছিল (৫.৮৮) টাকা, ২০২১ সালে ছিল ছিল (.৯৯) টাকা ও ২০২০ সালে আয় হয়েছিল ১.১৪ টাকা।

কোম্পানিটির ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ৩.৪৭ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল ৬.০১ টাকা, ২০২২ সালে ছিল ১১.৯৩ টাকা, ২০২১ সালে ছিল ১৭.৮২ টাকা ও ২০২০ সালে ছিল ১৯.৮০ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২০ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০১৯ সালে ৭.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ স্টক, ২০১৮ সালে ১০ শতাংশ নগদ, ২০১৭ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৩০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৪০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল (৬৮) কোটি (৩০) লাখ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১৯.৬৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৫.৬৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫৪.৬৮ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৪ টাকা থেকে ১৪.৯০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪.৩ টাকা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর