বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ১৪৬, নিখোঁজ ১৯১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৩ সময় দেখুন
ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ১৪৬, নিখোঁজ ১৯১


আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের পেট্রোপলিস শহরে বন্যা ও ভূমিধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৭ জন শিশু ও কিশোর রয়েছে। এ ঘটনায় এখনো ১৯১ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি।

মুষলধারে বৃষ্টির কারণে জরুরি উদ্ধারকারী দলগুলোকে গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেশ কয়েকবার তাদের কাজ স্থগিত করতে হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতে আর কাউকে জীবিত পাওয়ার আশা কম বলে জানিয়েছেন তারা।

দেশটির কর্মকর্তারা জানান, এ ঘটনায় অন্তত ২৭ জন শিশু ও কিশোরসহ ১৪৬ জন মারা গেছে। আর এখনো ১৯১ জন নিখোঁজ রয়েছে। এছাড়াও ৯০০ জনের অধিক মানুষকে স্কুল ও আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের বিশেষ রেসকিউ গ্রুপের কো-অর্ডিনেটর রবার্তো আমারাল বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এখানে ভারী যন্ত্রপাতি আনা অসম্ভব। সুতরাং আমাদের পিঁপড়ার মতো কাজ করতে হবে, একটু একটু করে যেতে হবে।’

গত মঙ্গলবারের বৃষ্টিপাত পুরো ফেব্রুয়ারির গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। এর ফলে দেশটির উত্তরে জনপ্রিয় পর্যটনের শহর রিও ডি জেনিরোর’এ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার বিমানে করে শহরটি পরিদর্শন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি বলেন, শহরটি যেন যুদ্ধের মতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর