শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

ব্র্যান্ড প্র্যাক্টিসনার্সের আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসব আয়োজন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
ব্র্যান্ড প্র্যাক্টিসনার্সের আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসব আয়োজন


দেশে প্রথমবারের মত ‘ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ’ আয়োজন করেছে ইন্টার-ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্ট-পয়েন্ট কাউন্টার-পয়েন্ট। এই বিতর্কের ফাইনাল বিতর্ক আয়োজিত হয় গত ১৮ সেপ্টেম্বর ২০২১ রাত ৯ টায়।

ফাইনাল বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এসএমসি লেভি স্কোয়াড টিমকে হারিয়ে বিজয়ী হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের টিম বায! ফাইনাল বিতর্কে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন এবং প্রফেসর মীজানুর রহমান, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সৈয়দ আলমগীর, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, আকিজ ভেঞ্চার লিমিটেড। বিতর্কটি মডারেট করেন জনপ্রিয় ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স গালীব বিন মুহাম্মদ, হেড অফ মার্কেটিং, আরলা ফুডস! এই বিতর্ক উৎসবের টাইটেল স্পন্সর এসএমসি প্লাস ইলেট্রোলাইট ড্রিংক এবং পাওয়ার্ড বাই স্পন্সর ইস্পাহানি এবং ওয়ালটন।

বিতর্ক শেষে নিজেদের বক্তব্যে এই বিতর্ক আয়োজনের প্রয়োজনীয়তা এবং এর প্রভাব নিয়ে নানামুখী আলোচনা করেন তিন প্রাজ্ঞ বিচারক। ভবিষ্যতে আরও মার্কেটিং বিতর্ক আয়োজনের উপরে জোর দেন তারা।

সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৬৪টি দলের অংশগ্রহণে শেষ হল এই সনাতন পদ্ধতির বিতর্ক উৎসব । গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া যাওয়া এই বিতর্ক উৎসবে মার্কেটিং ক্ষেত্রের সমসাময়িক বিষয়ের উপর ৬৩টি বিতর্ক অনুষ্ঠিত হয়। ফেসবুক প্লাটফর্মে আয়োজিত এই উৎসবের মডারেটর এবং বিচারক হিসাবে যুক্ত ছিলেন দেশের সফল এবং প্রতিশ্রুতিশীল ৯০ জন ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স। পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে তথ্য-উপাত্ত ও বিভিন্ন বিষয় নিয়ে সহযোগিতার জন্য মেন্টর হিসাবেও যুক্ত ছিলেন আরো ৪০ জন মার্কেটিং পেশাজীবী।দেশের সকল বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিযোগিতায় বিনামূল্যে অংশগ্রহণ করার জন্যে ১২৭টি টিম থেকে ৬৪টি বাছাই করা হয়েছিল। এই আয়োজন প্রসঙ্গে ওয়ালটনের এর চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম ক্যারিয়ারের শুরুতেই মার্কেটিং বিষয়ে জানার উপর গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেন “দেশে আমাদের আরও অনেক সৃষ্টিশীল এবং প্রতিশ্রুতিশীল মার্কেটিয়ার দরকার। ব্যবসায় শিক্ষার পাশাপাশি ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং মানবিক বিষয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝেও মার্কেটিং বিষয়ক সম্যক জ্ঞান এবং চর্চা বিনিময় এই বিতর্কের মধ্য দিয়েও আরো বেশি আকারে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি”।

আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসব-২০২১ নিয়ে ‘ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ’এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ’ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই মার্কেটিং এবং ব্র্যান্ড নিয়ে কাজ করে আসছে। এতদিন পেশাজীবীদের জন্যে নানান ধরনের আয়োজন থাকলেও এই প্রথম ছাত্র-ছাত্রীদের জন্যে কিছু করতে পারছি আমরা। পণ্য, ভোক্তা, মার্কেট ডাইনামিক্স, ট্রেন্ড ইত্যাদিসহ দরকারী বিষয়গুলোতে ছাত্রছাত্রীরা আগ্রহী হয়ে উঠলে সেটা তাদের ক্যারিয়ারে দারুণ কাজে দেবে। ছাত্রাবস্থায় মার্কেটিং এর নানান প্রায়োগিক বিষয়ে ধারণার পাশাপাশি সফল মার্কেটিং পেশাজীবীদের সাথে ছাত্র-ছাত্রীদের একটা সেতুবন্ধন হিসাবেও এই প্রোগ্রাম কাজ করবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।‘’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর