বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ২৭ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৯ সময় দেখুন
ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ২৭ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (৭ ফেব্রুয়ারী) ২৭টি কোম্পানির ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২৬ লাখ ৩৩ হাজার ২৫৭টি শেয়ার ৬১ বার হাত বদলের মাধ্যমে ২৭ কোটি ২২ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানিটির সর্বোচ্চ ৪ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির সর্বোচ্চ ৪ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স ফুটওয়্যার, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড, বারাকা পাওয়ার, বিডি ল্যাম্পস, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম স্টিল, ডরিন পাওয়ার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ফার্মা এইডস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, শাহজালাল ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও ইয়াকিন পলিমার লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর