বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেদক জেলায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এতে ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন।

বিমানটি হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ভেতরে ছিলেন। তাদের দুজনই মারা গেছেন।

ভারতীয় বিমান বাহিনী এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, তেলেঙ্গানার দিন্দিগালে বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান বিধ্বস্ত হয়েছে।

পিলাটাস পিসি সেভেন এম কে টু মডেলের এয়ারক্রাফটটি এক ইঞ্জিনবিশিষ্ঠ। ভারতে ক্যাডেটরা বিমান উড়ানোর প্রাথমিক প্রশিক্ষণ সাধারণত এই মডেলের বিমান দিয়ে নিয়ে থাকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর