শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ভূঞাপুরে অসংগতি ও অনিয়মের দায়ে ১১ ফার্মেসীর মালিককে মোবাইলে কোর্টে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৭৩ সময় দেখুন
ভূঞাপুরে অসংগতি ও অনিয়মের দায়ে  ১১ ফার্মেসীর মালিককে মোবাইলে কোর্টে জরিমানা

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ সংরক্ষণের দায়ে ১১ ফার্মেসী মালিককে মোট ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর শহরের বিভিন্ন ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং টাঙ্গাইলের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।
ভূঞাপুর থানার এসআই লাল মিয়াসহ পুলিশের একটি দল এবং উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার পৌর এলাকার কয়েকটি ফার্মেসীতে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করা হচ্ছে এবং মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ করা হয়েছে। এসব অপরাধে ১১ জন ফার্মেসী মালিককে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় ফার্মেসী মালিকদের আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom