রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

ভূঞাপুরে এক ভূয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩২১ সময় দেখুন
ভূঞাপুরে এক ভূয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা

খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ভুয়া চিকিৎসা দেওয়ার অভিযোগে এক হাতুরে ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে তাকে চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ভূঞাপুর পৌর এলাকার শহীদ জিয়া মহিলা কলেজের সামনে অবস্থিত একটি ওষুধের দোকানে আব্দুল হাকিম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের প্রেসক্রিপশন লিখে চিকিৎসা দিয়ে আসছিলেন। অথচ তিনি পেশায় একজন ফার্মাসিস্ট। নিয়ম অনুযায়ী তার শুধু ওষুধ বিক্রির অনুমতি থাকলেও তিনি নিয়মিত সব ধরনের রোগের চিকিৎসা ও প্রেসক্রিপশন প্রদান করতেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় হাতুরে ডাক্তার আব্দুল হাকিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “কোনো ফার্মাসিস্ট চিকিৎসা বা প্রেসক্রিপশন দিতে পারেন না। এতে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ”

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি চাইলে শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রি করতে পারবেন, তবে নিজে চিকিৎসা বা প্রেসক্রিপশন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর