খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় দুইটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দেওয়ানী ও ফৌজদারি আচরণ বিধি লংঘনের অধিকতর কম গুরুত্বপূর্ণ অপরাধ সংঘটিত, স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে বিধি মোতাবেক নিষ্পত্তি করা, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর সহজে আইনী সুবিধা পাওয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করার লক্ষ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে দাতা সংস্থা ইউ এস আই ডির অর্থায়নে দেশে ৬১ টি জেলায় ৪৪৮ টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণের সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান, সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, গ্রাম আদালত উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আকতার হোসেন, অর্জুনা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, ফলদা ইউপি চেয়ারম্যান স্বপন মিয়া প্রমুখ।