সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ভূঞাপুরে বাজার মনিটরিং করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১৭ সময় দেখুন
ভূঞাপুরে বাজার মনিটরিং করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

খায়রুল খন্দকার, টাঙ্গাইল:টাঙ্গাইলের ভূঞাপুরে বাজার মনিটরিং করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতার বানু । এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে নিয়ম মেনে ব্যবসায়িক কাজ পরিচালনা করার নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজার মনিটরিং করেন।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন। আগামীতে এর ব্যাথ্যয় ঘটলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি।

ব্যবসায়ী ও সচেতন ক্রেতা সাধারণের অভিমত, বাজারে প্রশাসনের উপস্থিতি নিয়মিত মনিটরিংয়ে থাকলে অসাধু ব্যবসায়ী চক্রের লাগামহীন পণ্য মূল্য থেকে সিয়াম সাধনার এ রমজান মাসে ভোক্তারা রক্ষা পাবে। তাই তারা জনস্বার্থে প্রশাসনের কাছে নিয়মিত বাজার মনিটরিং কামনা করেছেন। এসময় তাকে সহযোগিতা করেন থানা পুলিশ, ভূঞাপুর রির্পোটার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক, সচেতন নাগরিক বৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom