বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভূমিকম্পের পরেও মিয়ানমারে সামরিক হামলা অব্যাহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৫ ০৯:৪২

বিমান হামলা। ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক সরকার ব্যাপক ভূমিকম্পের পরও দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পে ১ হাজার ৬০০-র বেশি মানুষ নিহত হওয়ার পরও এ ধরনের হামলা চালানোর ঘটনাকে জাতিসংঘ সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও লজ্জাজনক বলে নিন্দা জানিয়েছে।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ বিবিসিকে বলেন, ‘যখন উদ্ধারকর্মীরা মানুষকে ধ্বংসস্তূপ থেকে বের করার চেষ্টা করছে, তখন সামরিক বাহিনীর বোমা বর্ষণ করা অবিশ্বাস্য ও বর্বরতার শামিল।’

তিনি সামরিক বাহিনীর সকল অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যে কেউ সেনাবাহিনীর ওপর প্রভাব বিস্তার করতে পারে, তাদের এখনই এগিয়ে আসা উচিত এবং স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিবিসি বার্মিজ নিশ্চিত করেছে যে, উত্তর শান রাজ্যের নাউংচোতে এক বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এই হামলা স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে সংঘটিত হয়, যা ভূমিকম্পের মাত্র তিন ঘণ্টার মধ্যে ঘটে।

গণতন্ত্রপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলো, যারা সামরিক শাসন উৎখাত করতে লড়াই করছে, উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং অঞ্চলে চাউং-উ শহরে বিমান হামলার খবর জানিয়েছে। এছাড়াও থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায়ও হামলার তথ্য পাওয়া গেছে।

অভ্যুত্থানে উৎখাত হওয়া প্রশাসনের প্রতিনিধিত্বকারী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) ঘোষণা করেছে যে, ভূমিকম্পপ্রবণ এলাকাগুলিতে দুই সপ্তাহের জন্য আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ রাখা হবে, শুধুমাত্র আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাগাইং অঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর ম্যান্ডালে এবং রাজধানী নেপিদো পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সামরিক সরকারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ১ হাজার ৬৪৪ জন নিহত হয়েছে এবং আরও অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চার বছর ধরে চলমান গৃহযুদ্ধের মাঝে এই ভূমিকম্প নতুন সংকট সৃষ্টি করেছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গণবিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক প্রতিরোধে রূপ নেয়। বর্তমানে দেশটির বিশাল অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে সামরিক সরকার কেবল ২৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে পারে বলে বিবিসির এক অনুসন্ধানে প্রকাশ পায়।

সারাবাংলা/এনজে

ভূমিকম্প
মিয়ানমার
সামরিক
হামলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর