বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মণিপুরের মুখ্যমন্ত্রীর বহরে হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
মণিপুরের মুখ্যমন্ত্রীর বহরে হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) সকালে সহিংসতা-কবলিত জিরিবাম জেলায় একটি আগাম নিরাপত্তা দলের উপর সন্দেহভাজন বিদ্রোহীরা অতর্কিত হামলা চালায়।

ভারতের সংবাদমাধ্যমে বলা হয়, ইমফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামের কাছে মুখ্যমন্ত্রীর গাড়িবহরের অগ্রবর্তী একটি বহরে আচমকা হামলা চলে। কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। কোটলেন গ্রামের কাছে দুপুর পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে। হামলায় অন্তত দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

এই অঞ্চলে ব্যাপক সহিংসতার পটভূমিতে অতর্কিত হামলার এই ঘটনাটি ঘটল। মণিপুরে সর্বশেষ সহিংসতার ঢেউ শুরু হয়েছে গত ৬ জুন থেকে। ওইদিন মেইতি সম্প্রদায়ের ৫৯ বছর বয়সী কৃষক সোইবাম শরৎকুমার সিংয়ের মৃতদেহ পাওয়া যায়। তিনি কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। তার মৃতদেহ পাওয়ার পর মেইতি সম্প্রদায়ের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর