বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

মতিঝিল থেকে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৩৭ সময় দেখুন
মতিঝিল থেকে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রবিউল ইসলাম ওরফে সুমনকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (৫ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীমোঃ রবিউল ইসলামকে রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার নামে রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালে একটি অস্ত্র মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। মামলা রুজুর পর থেকে ধৃত আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর