বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মস্কোতে ড্রোন হামলা, দায় নেয়নি কিয়েভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
মস্কোতে ড্রোন হামলা, দায় নেয়নি কিয়েভ


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোতে একাধিক ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) হামলায় মস্কোর কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাজধানীর মেয়র সের্গেই সোবেইনিন এ তথ্য জানিয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন মস্কোতে আটটি ড্রোন দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ড্রোন হামলা চালিয়েছে। তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন ধ্বংস করেছে।

মস্কোর মেয়র ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

মেয়র জানান, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের কোনো বাসিন্দা গুরুতরভাবে আহত হননি। ঘটনাস্থলে দুজন ব্যক্তি চিকিৎসা সহায়তা নিয়েছেন। তবে কাউকে হাসপাতালে যেতে হয়নি।

মস্কোতে এমন ড্রোন হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী মাইখাইলো পোডোলিয়াক ইউটিউব চ্যানেল ব্রেকফাস্ট শোতে বলেন, অবশ্যই আমরা আক্রমণের সংখ্যা বৃদ্ধির দেখে খুশি। কিন্তু আমরা এর সঙ্গে জড়িত নই।

এদিকে কিয়েভে টানা তৃতীয় রাত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার রাতে চালানো ড্রোন হামলায় কিয়েভে অন্তত একজন নিহত হয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর