বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মহাকাশ স্টেশনে চীনা নভোচারীদের সফল অবতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৪২ সময় দেখুন
মহাকাশ স্টেশনে চীনা নভোচারীদের সফল অবতরণ


আন্তর্জাতিক ডেস্ক

চীনের তৈরি নতুন মহাকাশ স্টেশনে সফলভাবে অবতরণ করেছেন দেশটির তিনজন নভোচারী। এটির চীনের সবচেয়ে বড় মহাকাশ মিশন। যা দেশটিকে মহাকাশ শক্তি হওয়ার পথে নতুন মাত্রা যুক্ত করেছে। খবর আলজাজিরা।

চীনের উত্তর-পশ্চিমে অবস্থিত গোবি মরুভূমির জিউকুয়ান কেন্দ্র থেকে শুক্রবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাত ১টায় মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, টিয়ংগং স্পেস স্টেশনে এই নভোচারী দলটি ছয় মাস থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, উৎক্ষেপণের পর এটিকে সফল যাত্রা হিসেবে ঘোষণা দেয় চায়না ম্যানেজড স্পেস এজেন্সি। এছাড়াও যানটির ক্রু সদস্যরা ভালো আছেন বলেও জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থাটি।

তিন ক্রুকে বহনকারী শেনঝো-১৩ নামে যানটি উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর ওই মহাকাশ স্টেশনে পৌঁছায় বলে শনিবার সকালে এক সংক্ষিপ্ত খবরে জানিয়েছিল সিনহুয়া।

টিয়াংগং স্টেশনে তারা ১৮০ দিন অবস্থান করবেন। সেখানে তারা স্টেশনের সরঞ্জাম এবং পরীক্ষার প্রযুক্তি স্থাপন করবেন। এর আগের দলটি ওই স্টেশনে ৯০ দিন অবস্থান করে পৃথিবীতে ফিরে এসেছিল।

নতুন এই মিশনে নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ঝাই ঝিগাং (৫৫), তিনি সাবেক পাইলট। যিনি ২০০৮ সালে প্রথম দেশটির মহাকাশ মিশনে কাজ করেছিলেন। তিনি বলেন, তার দল আগের মিশনের চেয়েও স্টেশনের অনেক জটিল কাজ সম্পন্ন করবেন।

এই নভোচারী দলে সামরিক পাইলট ওয়াং ইয়াপিং (৪১) রয়েছেন। তিনি দেশটির দ্বিতীয় নারী যিনি ওই মহাকাশ স্টেশনে গেলেন। এর আগে ২০১৩ সালে এক নারী প্রথম দেশটির এই মহাকাশ অভিযানে গিয়েছিলেন। দলের অন্য সদস্য হলেন পিপলস লিবারেশন আর্মির পাইলট ইয়ে গুয়াংফু (৪১)।

এর আগের মহাকাশ যানটি গত সেপ্টেম্বর টিয়াংগং স্টেশন থেকে তার ক্রু সদস্যদের নিয়ে সফলভাবে পৃথিবীতে অবতরণ করে। তারা সেখানে তিন মাস অবস্থান করেছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর