বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মহেশপুর থেকে হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১২৮ সময় দেখুন


আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রাম থেকে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ভালাইপুর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে জেন্টু (৫০), একই গ্রামের কেসমত খাঁর ছেলে আবদার খাঁ (৫২) ও ইবাদত খাঁর ছেলে আলী হোসেন (৫৪)।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ সেপ্টম্বর গরু চোর সন্দেহে মিঠু শেখের ছেলে রাশেদ শেখকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত’র স্ত্রী চুমকি খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ২১ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর