বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুবিতে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৭ সময় দেখুন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুবিতে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল

কুবি প্রতিনিধি : 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (২২জুলাই) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।  

এ ব্যাপারে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘গতকাল মাইলস্টোন কলেজে বিমান বিদ্ধস্ত হয় এবং অনেক ছোট বাচ্চা মারা যায়। আমরা তো সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারছি না তাই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গায়েবানা জানাজার আয়োজন করি। এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।’

এ ব্যাপারে গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ‘গতকাল মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক ঘটানা ঘটেছে অনেকে আহত এবং নিহত হয়েছে। এজন্য আমরা একটি গায়েবানা জানাজা এবং দোয়া মাহফিল করি। যারা মৃত্যুবরণ করেছে তারা শহীদের মর্যাদা পাক এবং যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক সে দোয়া করি।’

উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়। এঘটনায় এখন অবধি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর