বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক নেহাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৮১ সময় দেখুন
মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক নেহাল


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। গত ১১ জানুয়ারি অবসরে যাওয়া অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক নেহালকে নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এটি একটি চলতি দায়িত্ব এবং এ চলতি দায়িত্বের কারণে অধ্যাপক নেহাল পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

অর্থাৎ তখন মাউশি মহাপরিচালক হবেন নতুন কেউ, অধ্যাপক নেহাল ফিরে যাবেন আগের দায়িত্বে। উল্লেখ্য যে, এর আগে তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।

সারাবাংলা/টিএস/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর