মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দৌলতপুরে গ্রেফতার ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন
মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দৌলতপুরে গ্রেফতার ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধ ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের একটি গ্রামের ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলার হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে শাকির হোসেন (৩৬) নামের একজন ভ্যান চালক কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে ১৩ ডিসেম্বর ২০২৫ ইং তারিখের শনিবার সন্ধা ৬.৩০ মিনিটের দিকে।

সুত্রে জানা গেছে, ভ্যান চালক শাকির হোসেন তার ভ্যান যোগে ঐ মাদ্রাসা ছাত্রীকে ঝাউদিয়ার একটি মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে তাকে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়ার একটি গোরস্থানের নির্জন স্থানে নিয়ে যাই এবং জোর পূর্বক ধর্ষন করে।

ধর্ষণ পরবর্তী সময়ে ভ্যান চালক শাকির হোসেন বিষয়টি কাউকে না জানানোর জন্য মাদ্রাসা ছাত্রীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে মাদ্রাসায় পৌছে দেয়।

এবিষয়ে মাদ্রাসা ছাত্রী ভয়ে কাওকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে ফিরে তার পরিবারের কাছে বিষয়টি জানালে, সেই দিন রাতেই ঐ ছাত্রীর বাবা বাদি হয়ে দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দয়ের করলে

দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যান চালক শাকির হোসেন কে গ্রেফতার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জনান,১৩ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক শাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে এরই মধ্যে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভ্যানচালক শাকির হোসেন কে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর