বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে ডিজিটাল প্রযুক্তি-মোস্তাফা জব্বার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ সময় দেখুন
মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে ডিজিটাল প্রযুক্তি-মোস্তাফা জব্বার


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তি দেশের মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে। নারী উদ‌্যোক্তা তৈরিতেও এই প্রযুক্তি অভাবনীয় ভূমিকা রাখছে। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণার পর এর গভীরতা না বুঝে বিদ্রুপকারীরা ২০২২ সালে এসে বুঝতে পেরেছেন ডিজিটাল বাংলাদেশ মানে অনলাইনে কোরবানির পশু কেনাকাটা, ঘরে বসে সরকারি সেবা পাওয়া, কোভিডকালে অচল জীবন যাত্রা সচল রাখা। তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ এখন কেবল বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্তই নয়, এই কর্মসূচি ২০৪১ সালে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম‌্য সমাজ প্রতিষ্ঠার মাধ‌্যমে দারিদ্র ও বৈষ‌ম‌্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার বলে মন্ত্রী উল্লেখ করেন।

আজ ঢাকায় বিআইআইএসএস মিলনায়তনে নারী উদ‌্যোক্তাদের জন‌্য বাণিজ‌্য মন্ত্রণালয়, ইউএন ইসকাপ ও বিআইআইএসএস আয়োজিত ডিজিটাল কমার্স এবং ডিজিটাল মার্কেটিং প্লাটফর্ম ব‌্যবহারের মাধ‌্যমে সাপ্লাই চেইন শক্তিশালী করণ বিষয়ক তিন দিনব‌্যাপী আঞ্চলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাণিজ‌্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো: হাফিজুর রহমান, বিআইআইএসএস‘র ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এম এ সাদি, ইসকাপ‘র সাউথ এন্ড সাউথ ওয়েস্ট এশিয়ার উপ-পরিচালক ড. রাজেন এস রত্না, ইউএনআরসি প্রতিনিধি মিস সুবর্ণা, সাউথ এশিয়া উইমেন ডেভেলপমেন্ট ফোরামের বাংলাদেশ চেপ্টারের সভাপতি নাসরিন এফ আউয়াল এবং উইমেন ইন ই-কমার্স বাংলাদেশের সভাপতি নাসিমা আক্তার বক্তৃতা করেন।

মন্ত্রী নারী উদ‌্যোক্তাদের ৫ম শিল্প বিপ্লবের জন‌্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, লাখ লাখ নারী উদ‌্যোক্তা ডিজিটাল কমার্সে যুক্ত হয়েছেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত তার ডিজিটাল প্রযুক্তিতে ৩৫ বছরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ডিজিটাল প্রযুক্তি ব‌্যবহারের সক্ষমতায় নারীরা তুলনামূলকভাবে অনেক ভাল করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সারা দুনিয়ায় কেবল একটি অনুকরণীয় কর্মসূচিই নয়, ডিজিটাল শিল্প বিপ্লব কর্মসূচি শুরু হয়েছে চতুর্থ শিল্প বিপ্লব কর্মসূচি ধারণা প্রকাশের ৮ বছর আগে। এটিও একটি মাইলফলক ঘটনা ।

মন্ত্রী আরও বলেন, আমাদের মেয়েরা উপযুক্ত পরিবেশ পেলে ডিজিটাল সভ‌্যতাকে এগিয়ে নিতে ‍গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিন দিনব‌্যাপী এই প্রশিক্ষণে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপ থেকে ১১০ জন নারী উদ‌্যোক্তা অংশ গ্রহণ করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর