আন্তর্জাতিক ডেস্ক
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সেদেশের প্রধান বিরোধী দল। দেশটিতে মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন প্রাপ্ত দল। তারাই প্রধান বিরোধীদলের ভূমিকায়। ইতোমধ্যে তারা পার্লামেন্ট সদস্যদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে।
উল্লেখ্য, সম্প্রতি একটি চীনা গুপ্তচর জাহাজকে মালদ্বীপে ডক করার অনুমতি দেওয়ার পর বিরোধী দলগুলো চীনপন্থি অবস্থানের জন্য প্রেসিডেন্ট মুইজ্জুর তুমুল সমালোচনা শুরু করেছে।
এর মধ্যে গতকাল রোববার পার্লামেন্টে ব্যাপক হাতাহাতিও হয়। এদিন প্রেসিডেন্ট মুইজ্জুর সরকারের মন্ত্রিসভার সংযোজন বিল উত্থাপন হয়েছিল পার্লামেন্টে। আলোচনা শুরু হলে তা এক পর্যায়ে তুমুল বাগবিতণ্ডায় পরিণত হয়। এসময় অন্তত দুইজন পার্লামেন্ট সদস্য ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পার্লামেন্টজুড়ে তুমুল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
পরে বিরোধীরা অভিশংসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়।
সারাবাংলা/আইই