রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ নাসের রহমানের কৃতজ্ঞতা জনগণের প্রতি শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির শীর্ষ নেতাদের বার্তা টাঙ্গাইল-৬ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী করার দাবি কমলগঞ্জের রেল ক্রসিং এলাকা থেকে কেটে নেয়া গাছ উদ্ধার James Van Der Beek’s Family Calls $2M Fundraiser ‘A Light’ After Actor’s Death At 48 | Hollywood News কুলাউড়ায় সাবেক এমপিসহ ৫ জনের জামানত বাজেয়াপ্ত

মালদ্বীপ ছেড়ে জেদ্দা যাচ্ছেন গোতাবায়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৭৩ সময় দেখুন
মালদ্বীপ ছেড়ে জেদ্দা যাচ্ছেন গোতাবায়া


আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকা থেকে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর হয়ে জেদ্দার উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বুধবার (১৩ জুলাই) মালদ্বীপের এক সরকারি কর্মকর্তা বিষয়টি বার্তাসংস্থা এপি’কে নিশ্চিত করেছেন।

এর আগে লংকান বিমান বাহিনী জানিয়েছিল, বুধবার সকালে রাজাপাকসে, তার স্ত্রী এবং দুই দেহরক্ষী তাদেরই একটি বিমানে চড়ে মালদ্বীপ পালিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন কব্জা করে ফেলে। সে সময় বাসভবন ছেড়ে পালিয়েছিলেন তিনি। তখন থেকেই তার দেশত্যাগের ব্যাপারে জল্পনা তৈরি হয়েছিল। চরম অর্থনৈতিক সংকটের মাঝে দীর্ঘদিন ধরেই গোতাবায়ার পদত্যাগের দাবি উঠেছিল, তবে তিনি ছিলেন অনড়। তার ভাই মাহিন্দা রাজাপাকসে চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও গদি আকড়ে পড়ে ছিলেন গোতাবায়া। তবে তার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার পর তিনি পদত্যাগে রাজি হন। বুধবারই পদত্যাগ করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলেন তিনি। যদিও এ বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

প্রেসিডেন্ট হিসেবে গ্রেফতার হওয়া থেকে বাঁচতেই পদত্যাগের আগে দেশ ছেড়েছিলেন গোতাবায়া। তিনি প্রাথমিকভাবে দুবাই পালাতে চেয়েছিলেন। তবে কলোম্বো বিমানবন্দরের কর্মকর্তারা ভিআইপি চ্যানেল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ে বিশেষ বিমানে মালদ্বীপে পালান তিনি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর