বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মালিতে জোড়া হামলায় সেনাসহ নিহত ৬৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
মালিতে জোড়া হামলায় সেনাসহ নিহত ৬৫


আন্তর্জাতিক ডেস্ক

মালির উত্তর-পূর্বাঞ্চলে দুটি আলাদা জঙ্গি হামলায় সেনা সদস্যসহ কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে দেশটির অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, একটি সামরিক ক্যাম্প এবং একটি জাহাজে জঙ্গিরা হামলা চালায়। এতে কমপক্ষে ৪৯ বেসামরিক নাগরিক এবং ১৫ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বৃষ্টিতে গাও শহর প্লাবিত হওয়ায় সেখানকার বাসিন্দারা একটি নৌকায় করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এ সময় সন্দেহভাজন বিদ্রোহীরা জাহাজটিতে হামলা চালায়।

মালির উত্তর-পূর্বে গাও অঞ্চলের প্রশাসনিক মহকুমা বোরেম সার্কেলের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় সেনাদের গুলিতে অন্তত ৫০ হামলাকারী নিহত হয়।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর