বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মালি থেকে শান্তিরক্ষা মিশন তুলে নিয়েছে জাতিসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১২ সময় দেখুন
মালি থেকে শান্তিরক্ষা মিশন তুলে নিয়েছে জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে এক দশকের পুরনো শান্তিরক্ষা মিশন তুলে নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার (৩০ জুন) সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষী বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে।

মালির ক্ষমতাসীন জান্তা সরকার সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক বাহিনীকে ‘অবিলম্বে’ প্রত্যাহরের দাবি জানানোর পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘মিনাসমা’ নামের এ শান্তিরক্ষা মিশন শেষ করল জাতিসংঘ।

ইউএন নিউজ ওয়েবসাইট অনুসারে, মালিতে দশক-পুরনো জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন শনিবার থেকে তার উপস্থিতি প্রত্যাহার শুরু করবে। যা ২০২৪ সালের ১ জানুয়ারি সম্পূর্ণভাবে শেষ হবে। মালিতে ২০১৩ সালে জিহাদি দখল প্রতিরোধে জাতিসংঘের মিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮ বাংলাদেশি কর্মী মারা গেছেন।

জাতিসংঘের নীতিমালায় শান্তিরক্ষা বাহিনী যে দেশে কাজ করবে সেই দেশের সরকারের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

মালির সরকার পশ্চিম আফ্রিকার দেশ থেকে অনতিবিলম্বে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছিল। এ শান্তিরক্ষা মিশনে ১৬৩৬ বাংলাদেশি সেনাসহ ১৭০০০ সৈন্য মোতায়েন ছিল।

গত ১৭ জুন এজেন্স ফ্রান্স-প্রেসে (এএফপি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলাই দিওপ মালিতে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ মিশনের তীব্র নিন্দা করেছেন। শান্তিরক্ষার এ মিশনটি মিনুসমা নামেও পরিচিত।

জাতিসংঘের তথ্যানুসারে, শান্তিরক্ষার এ মিশনে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ অবদানকারী দেশ। এতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য ১৩৪৮ জন, পুলিশের ২৪০ জন ও ৪৮ জন অন্যান্য কর্মকর্তা রয়েছেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর