বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মাশা আমিনির মৃত্যুবার্ষিকীতে বিশ্বজুড়ে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ সময় দেখুন
মাশা আমিনির মৃত্যুবার্ষিকীতে বিশ্বজুড়ে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: গত বছরের ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিক পুলিশের হাতে বন্দী থাকা অবস্থায় মাশা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর প্রতিক্রিয়ায় দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল। হিজাব আইন ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

আমিনির মৃত্যুর এক বছর পুর্তি উপলক্ষ্যে এ বছর বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ওই ঘটনার প্রতিবাদ করেছেন।

কুর্দিশ সাপোর্ট গ্রুপ, ইরান হিউম্যান রাইটসসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, মাশা আমিনির প্রথম মৃত্যুবার্ষিকির আগে ইরানের রেভুলশনারি গার্ড তার বাবা আমজাদ আমিনিকে আটক করে এবং মৃত্যুবার্ষিকি পালনের ব্যাপারে সতর্ক করে দেয়। যদিও তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।

মাশা আমিনির মৃত্যুবার্ষিকীতে বিশ্বজুড়ে বিক্ষোভ

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআরএনএ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, দেশটির নিরাপত্তা বাহিনী বরং আমজাদকে খুনের একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

মানবাধিকার সংস্থা কুর্দিস্থান হিউম্যান রাইটস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, আমিনির মৃত্যু নিয়ে বিক্ষোভে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকেও ইরানের নিরাপত্তা বাহিনী আটক করেছে ও হুমকি দিয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর