বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মিয়ানমারে জেড খনিতে ভূমিধস, নিখোঁজ ১০০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
মিয়ানমারে জেড খনিতে ভূমিধস, নিখোঁজ ১০০


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের একটি জেড খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছ। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০০ জন নিখোঁজ রয়েছেন বলে উদ্ধার কর্মীরা জানিয়েছেন। খবর আলজাজিরা।

উদ্ধারকারী দলের সদস্য কো এনই বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দেশটির উত্তর কাচিন রাজ্যের হপাকান্ত খনিতে গতকাল বুধবার (২১ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ থেকে ১০০ জন নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

কো এনই আরও বলেন, মৃতদেহ উদ্ধারের জন্য প্রায় ২০০ জন উদ্ধারকারী অভিযান পরিচালনা করছেন। এছাড়াও কাছাকাছি একটি হ্রদে মৃতদের সন্ধানের জন্য নৌকা ব্যবহার করা হচ্ছে।

মিয়ানমারের অত্যন্ত মূলবান খনিজ পাথর হলো জেড। তবে অনিরাপদ পরিবেশে কাজ করার জন্য প্রতি বছর দেশটিতে প্রায় ১০০ জনের মতো নিহত হয়। লোভনীয় এই রত্ন রেব করার জন্য কম মজুরিতে অভিবাসী শ্রমিকদের ব্যবহার করা হয়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর