শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী

মুজিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ৬ জনের প্রবেশ করিয়েছে বিএসএফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
মুজিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ৬ জনের প্রবেশ করিয়েছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যহত রয়েছে। কাটাতারের বেড়ার গেট খুলে রবিবার সকালে ৬ জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে বিএসএফ। ৬ জনের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
প্রবেশকারীদের সুত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে কারা বরণ শেষে সাম্প্রতিক সময়ে মুক্তি পায়। পরে বিএসএফ তাদেরকে ভারতের বহরমপুর কারা হেফজাতে রাখে। সুযোগমতো রবিবার ভোর রাতে মুজিবনগর নাজিরাকোনা গ্রামের সীমান্তের কাটাতাদেরর বেড়ার গেট খুলে তাদেরকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। ওই ৬ জন রাতের আধারে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে গিয়ে রাজশাহীগামী বাসে উঠে। বাসের চালক ও সুপারইভারজার বিষয়টি টের পেয়ে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে তাদেরক বাস থেকে নামিয়ে দেয়। পরে সেখান থেকে তারা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যায়।
বিষয়টি জানতে চাইলে ৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল খালেকুজ্জামান বলেন, বিষয়টি আমাদের অজানা। তাবে আমরা তার নাম ঠিকানা সংগ্রহ করে খোঁজ নিব এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর