বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মেক্সিকো উপকূলে নৌকা ডুবে ৮ চীনা নাগরিকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৬ সময় দেখুন
মেক্সিকো উপকূলে নৌকা ডুবে ৮ চীনা নাগরিকের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকো উপকূলে নৌকা ডুবে আট চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটির অক্সাকা রাজ্যে দক্ষিণ প্রশান্ত মহাসাগর উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

যে এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে, ওই এলাকাটিকে মূলত অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার নৌ পথ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার ওই আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একজনকে জীবিত পাওয়া যায়।

মেক্সিকো কর্তৃপক্ষ বলছে, নৌকাটিতে সাতজন নারী ও একজন পুরুষ যাত্রী ছিলেন। মেক্সিকোর একজন সেটি চালাচ্ছিলেন। মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তবর্তী মেক্সিকোর চিয়াপাস রাজ্য থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। নৌকাটির চালকের কী হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অক্সাকা রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকো সীমান্তের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্লেয়া ভিসেন্টে শহরের সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া যায়। নৌকাডুবির কারণ তারা অনুসন্ধান করছে। একইসঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত করতে মেক্সিকোতে চীনা দূতাবাসের সঙ্গেও তারা কাজ করছে।

যুক্তরাষ্ট্রে অবৈধ উপায়ে পাড়ি জমানোর জন্য মেক্সিকোর স্থল ও নৌ পথ ব্যবহার করে থাকেন অনেক অভিবাসী। বিশেষ করে গত কয়েক বছরে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা অনেক বেড়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে, ২০২১ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা ৬৩ লাখের বেশি। ২০১৮ সাল থেকে এই সংখ্যা বাড়তে শুরু করে। এর মধ্যে আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া অভিবাসীর সংখ্যাই বেশি।

এর বাইরে যেসব দেশ থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করন, তার মধ্যে চীন উল্লেখযোগ্য। কেবল গত বছরই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত এলাকা থেকে ৩৭ হাজারেরও বেশি চীনা নাগরিককে আটক করা হয়, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাচ্ছিলেন। দুই বছর আগের তুলনায় এই সংখ্যা ৫০ গুণ বেশি।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর