বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

মেলান্দহে ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
মেলান্দহে ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক হাঁটি হাঁটি পা পা করে আজ ৬৯তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার ( ২৪ ডিসেম্বর) সন্ধায় এ উপলক্ষে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় দৈনিক ইত্তেফাক এর মেলান্দহ সংবাদদাতা মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি শাহ জামালের সভাপতিত্বে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মেলান্দহ সংবাদাতা মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু।

প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের শিক্ষক গবেষক ড. মাহমুদুল হাসান

এছাড়াও বক্তব্য রাখেন, মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ভুট্টু,
ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক মাহবুবুল হাসান মাশুক, স্বরকলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, কবি সোলায়মান, দেওলাবাড়ি প্রবাহের সম্পাদক হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি-খবরপত্রের প্রতিনিধি ফজলুল করিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোশারফ হোসেন এবং সাধুপুর নার্গিস জিয়াউল হক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম প্রমুখ।

সভায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৬ দফা আন্দোলন, বঙ্গবন্ধু, মানিক মিয়া, মাওলানা ভাষানী, সোহরাওয়ার্দী এবং দৈনিক ইত্তেফাকের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর