রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

মেলান্দহে সহপ্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন সংগ্রহ করলেন গণ অধিকারের প্রার্থী লিটন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৮ সময় দেখুন
মেলান্দহে সহপ্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন সংগ্রহ করলেন গণ অধিকারের প্রার্থী লিটন

সাকিব আল হাসান নাহিদ,জামালপুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. লিটন মিয়া।
এ সময় দলের আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিনকে সঙ্গে নিয়েই নির্বাচন কার্যালয়ে যান তিনি।
দলটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরুর সাক্ষরিত ট্রাক প্রতীকের চুড়ান্ত মনোনয়ন লিটন মিয়া পাওয়ার পরও সহপ্রার্থীর সঙ্গে গিয়ে মনোনয়ন তুলতে যাওয়া দলটির ভেতরে ঐক্যের বার্তা হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. লিটন মিয়া।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে নির্বাচন কার্যালয় মুখর হয়ে ওঠে।

দলের একাধিক নেতা জানান, মনোনয়নকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিভক্তির পরিবর্তে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ। আরিফুল ইসলাম তুহিনকে সঙ্গে নিয়ে মনোনয়ন সংগ্রহের বিষয়টি সেই ঐক্যেরই প্রতিফলন।

এ আসনে ট্রাক প্রতীকের মনোনয়নের প্রত্যাশায় থাকা
জেলা গনঅধিকারের সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিন বলেন, আমি মনোনয়ন পায়নি তাই বলে মনোনয়ন পাওয়া লোকের বিরোধীতা করবো তা নয়।আমাদের লক্ষ্য ব্যক্তি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা। দলীয় সিদ্ধান্তের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। ঐক্যবদ্ধভাবেই জামালপুর-৩ আসনে গণ অধিকার পরিষদের অবস্থান শক্তিশালী করবো।

এ সময় উপস্থিত সমর্থকরা জানান, দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনে অংশ নিলে গণ অধিকার পরিষদ এই আসনে ভালো ফল করবে বলে তারা আশাবাদী।
স্থানীয় ভোটারদের মতে, জামালপুর-৩ আসনে গণ অধিকার পরিষদের এই ঐক্যবদ্ধ মনোনয়ন সংগ্রহ নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।

মনোনয়ন সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় মো. লিটন মিয়া বলেন,
আমি বিশ্বাস করি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। জনগণের রায়ে নির্বাচিত হলে এই এলাকার দীর্ঘদিনের সমস্যা নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবো।

তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মাদকমুক্ত একটি সুন্দর জামালপুর-৩ গড়ে তোলাই হবে আমার প্রধান অগ্রাধিকার।

উল্লেখ, এ আসনে গনঅধিকারের ট্রাক প্রতীকের মনোনয়ন চেয়ে মাঠে ছিলেন মনোনয়ন সংগ্রহ করা লিটন মিয়া, আরিফুল ইসলাম তুহিন ও রুবেল মিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর