বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাষ্ট্রে ঝড়ে ৩ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে ঝড়ে ৩ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে শক্তিশালী ঝড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া এবং ম্যাসাচুসেটসে রাজ্যে দিনভর বৃষ্টিপাতে জনজীবন অচল হয়ে পড়েছে। এই দুই রাজ্যে দুই জন ও দক্ষিণ ক্যারোলিনাতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা সিএনএন’র খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৮৯ বছরের এক ব্যক্তি রয়েছেন। ভারী বৃষ্টিপাতে ধসে পড়া একটি গাছের নিচে চাপ পড়েন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তায় ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানি জমে গেছে। এ ছাড়া নিউইয়র্ক শহরের উত্তরপশ্চিমে পাঁচ ইঞ্চির বেশি পানি জমেছে।

নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। মধ্য আটলান্টিকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

এ ছাড়া দেশটির প্রায় ৭ লাখ ৩০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর