বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে গুলি, শিশুসহ নিহত ২১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে গুলি, শিশুসহ নিহত ২১


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ শিশু ও দুই প্রাপ্তবয়স্ক লোক রয়েছেন। খবর বিবিসি।

পুলিশ কর্মকর্তা জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে নিহত হওয়ার আগে ১৮ বছর বয়সী ওই কিশোর উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে গুলি চালায়।

তদন্তকারীরা জানান, সন্দেহভাজন ওই কিশোর একটি হ্যান্ডগান, একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল এআর-১৫ এবং উচ্চ ক্ষমতার ম্যাগাজিন দিয়ে সজ্জিত ছিল। হামলার শুরুতে কিশোর তার দাদীকে গুলি করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী কিশোর ওই এলাকার একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে।

উভালদে কনসোলিডেটেড ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট চীফ অব পুলিশ পিট অ্যারেডোন্ডো বলেন, গতকাল মঙ্গলবার (২৪ মে) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ গুলির ঘটনা ঘটে। ‘এই জঘন্য অপরাধের সময়’ ওই কিশোর একাই ছিলেন বলে ধারণা তদন্তকারীদের।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, স্কুলে প্রবেশ করে বন্দুকধারী কিশোর বুঝে ওঠার আগে ‘ভয়াবহভাবে’ এলোপাতাড়ি গুলি চালায়।

নিহত প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন শিক্ষক ছিলেন। তার নাম ইভা মিরেলেস বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যম। স্কুল ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে তার পেজে বলা হয়েছে, ইভা মিরেলেসের কলেজে একটি মেয়ে রয়েছে এবং তিনি দৌড়াতে এবং হাইকিং করতে পছন্দ করে।

এ ঘটনার নিন্দা জানিয়েছে বন্দুক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর