রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৭৪৩ সময় দেখুন
রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর মুজিবনগরে নিজের কাছে থাকা রাইফেল মাথায় ঠেকিয়ে নিজের গুলিতে সাইফুল ইসলাম (২৭) নামের পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবুরহাট গ্রামে।
রতনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বলেন, সাইফুল দায়িত্বরত অবস্থায় নিজের রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। গুলির শব্দে পুলিশ ফাঁড়ির অন্য সদস্যরা এগিয়ে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন। হাসপা‍তালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) রাফিউল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, সাইফুল ইসলাম চলতি বছরের জানুয়ারিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ফরিদা খাতুনকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পুরো ঘটনা জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর