রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির মিলিত বার্ষিক আয় কত জানেন? জানলে আপনিও চমকে যাবেন– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৪২৫ সময় দেখুন
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির মিলিত বার্ষিক আয় কত জানেন? জানলে আপনিও চমকে যাবেন– News18 Bangla


#মুম্বই: পর্ন ছবি তৈরি করে তা অ্যাপের মাধ্যমে ছড়ানোর অভিযোগ উঠেছে অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে। রাজ একজন সফল ব্যবসায়ী হিসেবেই পরিচিত। শিল্পাকে বহুদিনই ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তবুও প্রতি বছরে রাজ ও শিল্পার আয় শুনলে চমকে যাবেন আপনিও।

জানা যায় রাজের মোট অর্থের পরিমাণ ২৬০০ কোটি টাকা। প্রতি বছর ১২০ কোটি টাকা আয় করেন রাজ কুন্দ্রা। অন্যদিকে শিল্পারও বার্ষিক আয় ১৩৪ কো‌টি টাকা বলেই জানা যায়। সম্প্রতি একটি নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে রয়েছেন শিল্পা। এছাড়াও ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি। সেখান থেকেই আয় শিল্পার।

রিপোর্ট অনুযায়ী, একটি ছবিতে অভিনয়ের জন্য শিল্পা ১ থেকে ৩ কো‌টি টাকা চান। আর ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য তিনি ১ থেকে ২ কোটি টাকা নেন। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় শিল্পার স্থাবর সম্পত্তি রয়েছে। মুম্বইয়ের জুহুতে আরব সাগরের তীরেই শিল্পা ও রাজের বিলাসবহুল ভিলা কিনারা রয়েছে।

প্রসঙ্গত, সোমবার গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে রাজকে। জানা যাচ্ছে রাজকে গ্রেফতার করতে সাহায্য করেছে কয়েক‌‌টি হোয়াটসঅ্যাপ চ্যাট। এই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিতেই পর্ন ছবি তৈরি করা ও সেগুলি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ে কথাবার্তা ছিল। আর তাই এই চ্যাটগুলি মূল প্রামাণ্য তথ্য হিসেবে কাজ করেছে। এই হোয়াটসঅ্যাপ চ্যাট‌গুলি হয়েছিল রাজ ও তাঁর ব্যবসার পার্টনারের মধ্যে। পর্ন ছবি নিয়ে তাঁরা কথা বলেছিলেন। এই পর্ন কন‌টেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় কত টাকা খরচ হচ্ছে, কত লাভ হচ্ছে, কত আয় হচ্ছে এই নিয়ে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হয়েছিল।

Published by:Swaralipi Dasgupta

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর