বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১২২ সময় দেখুন
রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি


আন্তর্জাতিক ডেস্ক

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুহূর্তটিকে ভারতের জন্য একটি নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন তিনি।

অযোধ্যার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজনৈতিক নেতাদের পাশাপাশি ছিলেন শীর্ষস্থানীয় চলচ্চিত্র ও ক্রিকেট তারকারা। তবে ভারতের প্রায় সবকটি বিরোধী রাজনৈতিক দল মন্দির উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানটিকে স্রেফ মোদির রাজনৈতিক ফায়দা লাভের উপলক্ষ আখ্যা দিয়ে কিছু হিন্দু ধর্মাবলম্বী সংগঠনও উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে।

রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে। এতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের গর্ভগৃহের ভেতরে পুরোহিতদের সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠান করছেন। হিন্দু জাতীয়তাবাদী দলগুলোর আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জনসভায় বক্তব্য দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, আজকের তারিখটি ইতিহাসে লেখা থাকবে। বছরের পর বছর সংগ্রাম এবং অগণিত আত্মত্যাগের পর ভগবান রাম বাড়িতে এসেছেন। আমি এই ঐতিহাসিক অনুষ্ঠানে দেশের প্রতিটি নাগরিককে অভিনন্দন জানাতে চাই।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ পুরোপুরি শেষ হয়নি। ব্যক্তিগত অনুদান থেকে এ পর্যন্ত খরচ করা হয়েছে ২১৭ মিলিয়ন মার্কিন ডলার। সোমবার কেবল মন্দিরের নিচতলা খুলে দেওয়া হয়েছে। বাকি অংশের কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা। তবে শুধু মন্দির অংশ নয়, নির্মাণ পরিকল্পনায় রয়েছে গোটা অয্যোধ্যা। মন্দির নির্মাণ কাজটি মূলত সারা বিশ্ব থেকে পর্যটন ও তীর্থযাত্রীদের আকর্ষণ করতে শহর পুনর্গঠন মহাপরিকল্পনার অংশ। এতে আনুমানিক ৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর