বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

রোববার (১২ মে) রাশিয়ার সীমান্ত শহর বেলগ্রোদের একটি বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। ওই ভবন ধসে হতাহতের এ ঘটনা ঘটে।

দফায় দফায় হামলায় শহরটিতে আটবার বিমান হামলার সাইরেন বেজে উঠে। ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি ১০তলা ভবনের ওপর বিস্ফোরিত হয়। এতে ভবনটির একটি অংশ ধসে পড়ে। ধবংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করছে রুশ কর্তৃপক্ষ।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ তলা ভবনটি বিধ্বস্ত হয়। ঘটনার পরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রথমে ১৪ জন, পরে আরেকজনের মরদেহ উদ্ধার করেন। ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বেলগ্রোদ প্রশাসন জানিয়েছে, ইউক্রেন টোচকা-ইউ টেকটিক্যাল ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালিয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই দুই দেশে হামলা-পাল্টা হামলা শুরু হয়।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর