বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাশিয়ার গোলাবারুদ ডিপোতে ইউক্রেনের হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১০৯ সময় দেখুন
রাশিয়ার গোলাবারুদ ডিপোতে ইউক্রেনের হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়ার অভ্যন্তরে বেলগোরোদ অঞ্চলে অবস্থিত একটি গোলাবারুদ ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলগোরোদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, হামলাটির কারণে ডিপোতে বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ডিপোতে একটি বিস্ফোরণ ঘটেছে।

গ্ল্যাডকভ বলেন, শেলিংয়ের কারণে বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামের বাসিন্দাদের নিরাপদস্থলে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিষেবা এবং স্থানীয় কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কোনো প্রাণহানি বা আহত হয়নি।

বৃহস্পতিবার সকালে বেলগোরোদ শহরেও ইউক্রেনীয় সেনাদের গোলা আঘাত হানে। শহরের একটি বহুতল ভবন গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদ সম্প্রতি ইউক্রেনীয় সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় লাগাতার ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইউক্রেন। কিয়েভের মনে করছে, বেলগোরোদ অঞ্চলের বিভিন্ন গোলাবারুদ ডিপো রয়েছে যা ইউক্রেনে হামলায় ব্যবহার করছে রুশ সেনারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর