বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় চির‌বিদায় নি‌লেন বীর মুক্তিযোদ্ধা “আব্দুর রাজ্জাক”

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪১৫ সময় দেখুন
রাষ্ট্রীয় মর্যাদায় চির‌বিদায় নি‌লেন বীর মুক্তিযোদ্ধা “আব্দুর রাজ্জাক”

জুল‌ফিকার আলী সম্রাট ষ্টাফ রি‌পোর্টার: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন হয়েছে।

সোমবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সম্মাননা প্রদান শেষে উপজেলার গাঞ্জাকুড়ি গ্রামে জানাযার পর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

বৃহষ্পতিবার বিকেল সাড়ে চার টার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ছেলে , মেয়ে,স্ত্রী, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উক্ত জানাযা নামাযে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা সহ বীর মুক্তিযোদ্ধাগন, এলাকার বিভিন্ন পর্যায়ের মুসল্লী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর