আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার বেলগোরোদ শহরে বিস্ফোরণে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ কয়েকটি বিস্ফোরণে তথ্য সংবাদমাধ্যমে নিশ্চিত করেছে।
গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, উত্তর ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের রুশ শহরে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলগোরদ শহরের বাসিন্দা প্রায় ৪ লাখ। অন্তত ১১টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে পাঁচটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
পূর্ব ইউক্রেনের শেষ বড় ঘাঁটি রাশিয়ার কাছে হারাতে যাচ্ছে বলে স্বীকার করেছে ইউক্রেন। বেলগোরোদ শহরে ঠিক সে সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিশাস ইউক্রেনকে বেলগোরোদে গোলাবর্ষণের জন্য অভিযুক্ত করেছেন। তিনি রুশ সামরিক বাহিনীকে এর পাল্টা প্রতিক্রিয়া দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন।
সারাবাংলা/আইই