সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় সতর্কতা: কুতুবদিয়ায় অভিযান পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন নরসিংদীতে ৭ বছরের শিশু ধর্ষণ; ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ IPL 2026: ‘Jaw dropping’- Shreyas Iyer stunned by Arya–Connolly destruction show | Cricket News প্রধানমন্ত্রীর সিলেট সফর ২ মে, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

রোবট ফোন ও এআই ভিশন উন্মোচন করলো অনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৪৪ সময় দেখুন
রোবট ফোন ও এআই ভিশন উন্মোচন করলো অনার


ঢাকা: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। সেসঙ্গে, আলফা ফোন, আলফা স্টোর ও আলফা ল্যাব এই তিন ভিত্তির ওপর গড়ে ওঠা অনারের ‘আলফা প্ল্যান’-এর অগ্রগতিও উপস্থাপন করে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মানবকেন্দ্রিক এআই এর ওপর গুরুত্ব দিয়ে আয়োজনে নিজেদের ‘রোবট ফোন’ প্রদর্শন করে অনার। এটি এমন এক নতুন ধরনের স্মার্টফোন, যা ব্যবহারকারীর নড়াচড়া ও আশপাশের পরিবেশ বুঝে মানুষের সঙ্গে এআই ডিভাইসের যোগাযোগকে আরও সহজ ও স্বাভাবিক করে তোলে। বুদ্ধিমান ডিভাইস কীভাবে প্রযুক্তিকে আরও স্বতঃস্ফূর্ত এবং মানুষের বাস্তব প্রয়োজনের প্রতি দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে পারে রোবট ফোন তারই একটি নমুনা দেখিয়েছে।

রোবট গ্রেড গতিশীলতা, সিনেমাটিক ইমেজিং এবং উন্নত স্মার্ট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে রোবট ফোনে এআইকে আরও প্রাণবন্ত করে তোলা হয়েছে। ৩৬০ ডিগ্রি ভিডিও কল থেকে শুরু করে অঙ্গভঙ্গি বা নাচের মতো মজার ফিচারও রয়েছে এতে। এই ভবিষ্যতমুখী উদ্ভাবনের পাশাপাশি ম্যাজিক ভি৬ উন্মোচন করেছে অনার। এতে রয়েছে উন্নত সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি, আধুনিক ডিসপ্লে প্রকৌশল এবং এআই সমৃদ্ধ কাজের সুবিধা।

এ ছাড়া নতুন ইকোসিস্টেম সমৃদ্ধ ডিভাইস ম্যাজিকপ্যাড ৪ ও ম্যাজিকবুক প্রো ১৪ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মানুষের বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে বুদ্ধিমান সমন্বয় গড়ে তুলতে কাজ করছে অনার। নতুন এই ডিভাইস দুটি সেই প্রচেষ্টারই অংশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom